নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী ও দুই জন পুরুষসহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ইস্পাত কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রড বহনকারী ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ফেলে যাওয়া মৃত কিশোরীর পরিচয় তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ
রাজধানীর বনানী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।
দিনাজপুরে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয়নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০টি যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করেছে র্যাব-১৩। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কল্যাণপুরে একটি পুরোনো ভবনের ছাদের চিলেকোঠায় বাবা-ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
মানিকগঞ্জের শিবালয়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আশরাফুল আলম (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) নামের দুজন বখাটেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগীর গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয় এই চক্র।
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন শিশুকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় অপহরণচেষ্টার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর গ্রামে ১৫ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।